রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২০

করবিনকে নেতৃত্ব থেকে সরাতে তৎপর লেবার এমপিরা

করবিনকে নেতৃত্ব থেকে সরাতে তৎপর লেবার এমপিরা

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের মধ্যপন্থী লেবার পার্টি প্রধান জেরেমি করবিনকে নেতৃৃত্ব থেকে সরাতে তার নিজদলের ১২ এমপি এক গোপন বৈঠক করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সোমবার স্থানীয় সময় গভীর রাতে সাসেক্সের প্রতিরাত কাটাতে ১৪৪ পাউন্ড খরচ হওয়া প্রায় ১২ একর জমির ওপর নির্মিত বাগানবাড়ি ফেয়ার ওক ফার্ম’এ গোপন ওই বৈঠকটি হয়।

সিএনএন জানায়, করবিনের সময় পার্টি প্রধান হিসেবে মনোনয়নপ্রত্যাশী লিজ কেন্ডাল ও স্টিফেন কিনোকও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এছাড়া, সাবেক ছায়ামন্ত্রী চুকা উমুন্না ও আরেক এমপি জন উডককও সেখানে উপস্থিত ছিলেন। কমপক্ষে দু’টি বৈঠক করেছেন তারা। যার শেষটি হয়েছে গত মে মাসে।

বৈঠকে উপস্থিত আরেক সূত্র এক্সপ্রেসকে জানায়, আমরা নিয়মিত একসাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। কেননা, আমরা দলের নিয়ন্ত্রণ ফিরে পেতে আগ্রহী।

তিনি আরও বলেন, কিছুক্ষেত্রে করবিনের নেতৃত্ব ব্যর্থ ও অকার্যকর বলে বিবেচিত হবে। আমরা তার ইহুদি-বিদ্বেষী মনোভাবের জন্য সৃষ্ট সমস্যার কী সমাধান হয়, তা দেখার অপেক্ষায় রয়েছি।

তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দলের নেতৃত্বকে পুনর্নির্মাণ এবং আরও যত বিপর্যয় সে ডেকে এনেছে তার সবকিছুই আমাদের ঠিক করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026