রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২০

ক্ষমা চাইবেন না বরিস জনসন

ক্ষমা চাইবেন না বরিস জনসন

শীর্ষবিন্দু নিউজ: মুসলিম-বিদ্বেষী মন্তব্যে তোপের মুখে পড়েও এরজন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

বুধবার ক্ষমা চাওয়ার প্রস্তাব নাকচ করে দেন তিনি। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তার মন্তব্যকে ঘিরে জন্ম নেওয়া সমালোচনাকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছেন জনসন।

এর আগে, সোমবার ব্রেক্সিট নিয়ে এক প্রচারণায় মুসলিম নারীদের মুখঢাকা কাপড় পরা নিয়ে মন্তব্য করেন বরিস। সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়।

বরিস বলেন, মুখ ঢেকে রাখা মুসলিম নারীদের দেখতে ডাকবাক্সর মত লাগে। এছাড়া, তিনি তাদের ব্যাংক ডাকাতদের সাথেও তুলনা করেন।

বরিসের এরকম মুসলিমবিদ্বেষী মন্তব্যে যুক্তরাজ্যের মুসলিম সম্প্রদায়ে সমালোচনার ঝড় ওঠে। বরিসের দল কনজারভেটিভ পার্টির মুসলিম-বিদ্বেষী মনোভাব তদন্তেরও দাবি জানায় তারা।

এদিকে, প্রধানমন্ত্রী থেরেসা মে মঙ্গলবার বরিসকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বরিসের মন্তব্য সুস্পষ্ট অবমাননা। আমি মনে করি যেকোনও বিষয়ে কথা বলার ক্ষেত্রে আমাদের খুবই সচেতন হওয়া উচিৎ।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা বিশ্বাস করি প্রত্যেকের নিজ নিজ ধর্মপালনের অধিকার রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026