রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪২

প্রিন্স উইলিয়ামকে হাঁটু গেড়ে সম্মান জানানোয় টুইটারে থেরেসার সমালোচনা

প্রিন্স উইলিয়ামকে হাঁটু গেড়ে সম্মান জানানোয় টুইটারে থেরেসার সমালোচনা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ রাজপুত্র ডিউক অব কেমব্রিজ উইলিয়ামকে হাঁটু গেড়ে সম্মান জানানোয় টুইটারে সমালোচনার শিকার হয়েছে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।

ব্যাটেল অব এমিনস অনুষ্ঠানে উইলিয়ামের সঙ্গে হাত মেলানোর সময় নিচু হয়ে প্রায় বসেই পড়েছিলেন তিনি। টুইটার ব্যবহারকারীরা বলেন, তিনি একজন প্রধানমন্ত্রী কিন্তু এমন নিচু হয়েছেন যে যেন প্রার্থনা করছেন।

আরেকজন বলেন, তার মেরুদন্ডই নেই। আবার থেরেসার এই ভঙ্গির সঙ্গে কেউ কেউ মেলাচ্ছেন লর্ড অব দ্য রিং ছবির গোলুম চরিত্রকে।

তবে এই প্রথমবারই রাজপরিবারের কোন সদস্যকে দৃষ্টিকটুভাবে নত হয়ে সম্মান জানানোয় তোপের মুখে পড়েন নি থেরেসা।

এর আগে রাণী দ্বিতীয় এলিজাবেথ এবং ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনকে হাঁটু গেড়ে সম্মান জানানোর সময় একই সমালোচনার মুখে পড়েন থেরেসা। মেট্রো, আরটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026