বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

মহাকাশে ইন্টারনেট নেটওয়ার্র্ক বানাচ্ছেন স্পেসএক্স নাসা এবং স্যান্ডফোর্ডের সাবেক কর্মীরা

মহাকাশে ইন্টারনেট নেটওয়ার্র্ক বানাচ্ছেন স্পেসএক্স নাসা এবং স্যান্ডফোর্ডের সাবেক কর্মীরা

প্রযুক্তি আকাশ ডেস্ক: মহাকাশে ইন্টারনেট নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য একটি কোম্পানি খুলেছেন স্পেসএক্স, নাসা এবং স্যান্ডফোর্ডের সাবেক কর্মীরা। কোম্পানিটির নাম দেয়া হয়েছে অডেসি।

কোম্পানিটি ধারণা করছে ২০২০ সালের মধ্যে তারা এই নেটওয়ার্ক চালু করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় যোগাযোগ কমিশন (এফসিজি) তাদের এই মাসের শুরুতে এই বিষয়ে কোম্পানিটিকে লাইসেন্স প্রদান করেছে।

এই নেটওয়ার্কটি সান-ফ্রান্সিকো এবং সিঙ্গাপুরে দুটি গ্রাউন্ড স্টেশন ব্যবহার করবে। এই নেটওয়ার্ক স্থাপনে ৩টি স্যাটেলাইট ব্যবহার করা হবে।

২০১৯ সালে এই স্যাটেলাইটগুলো উৎক্ষেপনের সময় নির্ধারন করা হয়েছে। এইু ৩টিই মিডিয়াস আর্থ ওরবিট (এমআরও) স্যাটেলাইট। এ ধরণের স্যাটেলাইট জিপিএস সেবার জন্য ব্যবহার হয়।

বর্তমানে অধিকাংশ বাণিজ্যিক স্যাটেলাইট লো আর্থ অরবিটে স্থাপন করা হয়। এ ধরণের স্যাটেলাইট ভূমিতে থাকা টাওয়ারের সাথে সরাসরি সংযুক্ত হয়। ফলে এগুলো এক সময়ে মাত্র একজন ব্যবহারকারীকেই সংযুক্ত করতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026