রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪১

ম্যানচেস্টারে গোলাগুলির পর ১০ জন হাসপাতালে ভর্তি

ম্যানচেস্টারে গোলাগুলির পর ১০ জন হাসপাতালে ভর্তি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের মস সাইড এলাকায় গোলাগুলির পর ১০ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোলাগুলির পর স্থানীয় সময় দুপুর আড়াইটা থেকে ম্যানচেস্টারের ক্লেয়ারমন্ট সড়কে বিপুলসংখ্যাক অস্ত্রধারী ও নিরস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

যাদের আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা মারাত্মক এক হামলায় গুরুতর জখম হয়েছে।

গোলাগুলির পর টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যার ক্যাপশনে লেখা হয়েছে ম্যানচেস্টারের মস সাইড এলাকায় কার্নিনাল পরবর্তী সড়ক পার্টিতে গোলাগুলি।

ইউকে র‌্যাপ’স টুইটারে পোস্ট করা অন্ধকারাচ্ছন্ন ভিডিওটিতে দেখা গেছে, একদল আতঙ্কগ্রস্ত মানুষকে পুলিশ সাহায্য করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026