রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪২

বোরকা নিয়ে কটূক্তি: বরিস জনসনের সমালোচনায় মি. বিন

বোরকা নিয়ে কটূক্তি: বরিস জনসনের সমালোচনায় মি. বিন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সম্প্রতি বোরকা নিয়ে কটূক্তি করায় বেশ সমালোচনার মুখে পড়েছেন।

এমনকি তাকে দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি থেকে বহিষ্কারের দাবি করা হয়েছে। এ বিষয় নিয়ে মন্তব্য করেছেন মিস্টার বিন চরিত্রের অভিনেতা রাওয়ান অ্যাটকিনসন।

অভিনেতা রাওয়ান অ্যাটকিনসন এক চিঠিতে দ্য টাইমসকে জানান, সারাজীবন ধর্ম নিয়ে কৌতুক করে এসেছি। তবে আমি মনে করি না, বরিস জনসনের লেটার বক্সের সঙ্গে বোরকা পরিহিতাদের সাথে তুলনা করা কোনো ভাল বিষয়।

তিনি আরো বলেন, জনসন ক্ষমা না চাইলেও এক সময় এটি নিয়ে প্রশ্ন উঠবে। ধর্ম সংক্রান্ত কৌতুক আইন লঙ্ঘন। তাই এগুলোর জন্য ক্ষমা চাওয়ার কোনো মানে হয়না। শুধু বাজে কিংবা নেতিবাচক কৌতুকের জন্যই ক্ষমা চাওয়া উচিত।

গত ৬ আগস্ট ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে বরিস জনসন লিখেছিলেন, নিকাবকে নিষিদ্ধ করা উচিত হবে না।

কিন্তু এটা দেখতে ‘হাস্যকর’ লাগে। বোরকা পরলে মুসলিম নারীদের তাদের চিঠির বাক্স ও ব্যাংক ডাকাত’দের মতো দেখায় বলেও ঐ চিঠিতে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026