রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪২

খোলা মাঠে পাওয়া গেল ১৮০০ বছরের পুরনো সোনার আংটি

খোলা মাঠে পাওয়া গেল ১৮০০ বছরের পুরনো সোনার আংটি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সমারসেটে খোলা মাঠে পাওয়া গেল ১৮০০ বছর আগের একটি সোনার আংটি ও ৬০টি পুরনো রোমান যুগের স্বর্ণমুদ্রা।

২ আগস্ট জেসন ম্যাসি নামে এক অবসরপ্রাপ্ত ব্রিটিশ সেনাসদস্য খুঁজে পান এসব গুপ্তধন। কীটপতঙ্গ নিয়ে কাজ করছেন ৪৫ বছর বয়স্ক জেসন। ডিটেক্টিং ফর ভেটেরানস নামের একটি গ্রুপের সদস্য তিনি। পেশায় পেস্ট কন্ট্রোল অফিসার হলেও তিনি একজন শখের প্রত্নতাত্ত্বিক।

কাজের ফাঁকে ফাঁকে গুপ্তধন খুঁজে বেড়ান জেসন। গত মাসে তিনি এক সূত্রে জানতে পারেন সমারসেটের এক মাঠে রয়েছে গুপ্তধন। মেটাল ডিটেক্টর নিয়ে নেমে পড়েন তিনি।

সেখানে হঠাৎই খুঁজে পান এই মহামূল্যবান ২৪ ক্যারেট সোনার তৈরি আংটি। সঙ্গে ছিল রোমান যুগের ৬০টি স্বর্ণমুদ্রা। আংটিটির ওপরে রোমানদের জয়ের দেবী ভিক্টোরিয়ার ছবি খোদাই করা রয়েছে। অনুমান করা হচ্ছে এটি ২০০-৩০০ সালের দিকে কোনো অভিজাত ব্যক্তির।

ঐতিহাসিকভাবে অমূল্য সম্পদ হওয়ায় আংটি ও রোমান মুদ্রাগুলো ব্রিটিশ মিউজিয়ামের আওতায় নেয়া হয়েছে। এ জন্য প্রত্নতত্ত্ববিদ জেসন ও মাঠের মালিককে মোট মূ্ল্যের ৫০ শতাংশ প্রদান করবে ব্রিটিশ সরকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026