রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪

তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দিলেন মারকেল

তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দিলেন মারকেল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের বর্তমান টানাপড়েন সম্পর্কের মধ্যেই আঙ্কারার সাথে সম্পর্ক আরো শক্তিশালী করার ঘোষণা দিয়েছে জার্মান।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে টেলিফোন আলাপে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ঘোষণা দেন।

মারকেল বলেন, তুরস্কের সঙ্গে সহযোগিতামূলক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পর্যায়ের সফরের মধ্যদিয়ে সে সম্পর্ক এগিয়ে নেয়া হবে।

তিনি এসময় জার্মানির স্বার্থেই তুরস্কের শক্তিশালী অর্থনীতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জার্মানি সফরে যাবেন।

এছাড়া, আগামী কয়েক দিনের মধ্যে তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আলবায়রাকের সঙ্গে জার্মান অর্থমন্ত্রী পিটার আল্তমেয়ারের বৈঠক হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক নানা টানাপড়েনের মাঝে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের পণ্যের ওপর নানারকম বাড়তি শূল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে তুরস্ক মার্কিন সকল ইলেক্ট্রনিক্স পণ্যের ওপর শুল্কহার দ্বিগুণ করেছে। আর এমন টানাপড়েনের মাঝেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র জার্মান তুরস্কের পাশে দাঁড়াল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026