রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪২

সড়ক দুর্ঘটনায় নিহত রাণী এলিজাবেথের চিকিৎসক

সড়ক দুর্ঘটনায় নিহত রাণী এলিজাবেথের চিকিৎসক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের রাণী এলিজাবেথের চিকিৎসক পিটার ফিশার বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সেন্ট্রাল লন্ডনে তিনি সাইকেল চালানো অবস্থায় এক ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।

স্থানীয় পুলিশ জানিয়েছেন, ৬৭ বছর বয়সী পিটার ফিশার বুধবার সকালে হাই হলবর্ন এলাকা দিয়ে যাওয়ার পথে তাকে ট্রাক চাপা দেয়। দুর্ঘটনাস্থলে তিনি মারা যান।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের (ইউসিএলএইচ) মেডিকেল ডিরেক্টর গিল গাস্কিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, গতকাল সড়ক দুর্ঘটনা ড. পিটার ফিশারের মৃত্যুর খবর শুনে আমরা খুবই অবাক হয়েছি এবং এর জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, পিটার ইউসিএলএইচ এর গবেষনা পরিচালক ছিলেন এবং রাণী এলিজাবেথের চিকিৎসকও ছিলেন। বাকিংহাম প্রাসাদ জানিয়েছে চিকিৎসকের নিহতের খবর রাণীর কাছে পৌঁছানো হয়েছে।

দ্য লন্ডন ইভেনিং স্ট্যান্ডার্ড সংবাদপত্র এক প্রতিবেদনে লিখেছে, বিশ্বখ্যাত হোমিওপ্যাথ বিশেষজ্ঞ ছিলেন ফিশার। গত ১৫ বছর ধরে তিনি ব্রিটিশ রাজ পরিবারে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে ছিলেন।

এদিকে ট্রাক চালককে ধরিয়ে দিতে সহায়তা করার জন্য প্রত্যক্ষদর্শীদের আহবান জানিয়েছে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026