বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৯

বন্যাদুর্গতদের পাশে শাহরুখ

বন্যাদুর্গতদের পাশে শাহরুখ

বিনোদন ডেস্ক: সময় যেমন যাচ্ছে, বন্যাবিধ্বস্ত কেরলে তেমনই বাড়ছে মৃতের সংখ্যা। মৃতুপুরীতে পরিণত হয়েছে এই রাজ্য। এপর্যন্ত মৃতের সংখ্যা ৩৬০ ছাড়িয়েছে।

ভেসে গিয়েছে শত শত বাড়ি, সম্পত্তি। নিখোঁজ বহু মানুষ। কেরলের এই পরিস্থিতিতে ভীত সারা দেশের মানুষ। বলিউডের বহু তারকা বন্যাবিধ্বস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শাহরুখ খানের ‘মীর ফাউন্ডেশন’ ২১ লাখ টাকা দিয়ে কেরলের পাশে দাঁড়িয়েছেন।

তবে ‘বাহুবলী’ এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে নতুন নজির গড়লেন। দক্ষিণী সুপারস্টার প্রভাস কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ২৫ লাখ টাকা দান করেছেন।

এছাড়াও অক্ষয় কুমারও অনুদান দিয়েছেন। ক্যাটরিনা কাইফ, অনুষ্কাশর্মা, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, বিদ্যা বালানও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেরলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026