শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০

সিলেট সদর ইউনাইটেড এফসি চালু করেছে জিএসসি কিট

সিলেট সদর ইউনাইটেড এফসি চালু করেছে জিএসসি কিট

শীর্ষবিন্দু নিউজ: বৃহত্তর সিলেট উপজেলা কাপ রোববার ম্যাবলি গ্রিন হ্যাকনিতে অনুষ্ঠিত হয়।

এর আগে এক নতুন কিট উদ্বোধন করেছে সিলেট সদর ইউনাইটেড এফসি। দলটির চূড়ান্ত প্রশিক্ষণ সভার আগে এই উদ্ভোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ম্যাবলি গ্রিন হ্যাকনিতে।

এতে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস সাবেক মেয়র সেলিম উল্লাহ,  হোয়াইটচাপেল ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ, সোনালী অতীত চেয়ারম্যান জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আব্দীন, সাবেক সোনালী অতীত চেয়ারম্যান দৌলত খান বাবুল,  আব্দুস সালাম, আইএলএফএল ভাইস চেয়ারম্যান রশিদ আলী, আব্দুল বশির ও সেলিম উদ্দিন।

এভিনিউ কন্সট্রাকশন এর বকুল হুসেন এই বছর সিলেট সদর এফসির খেলা স্পন্সর করেন এবং খেলার নতুন কিট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- ম্যানেজার হাসান আব্দুল্লাহ এবং গোলকিং কিংবদন্তি এবং সিলেট সদর সভাপতি হেলাল উজ্জামান।

এ সময় তিনি বলেন,  সিলেট সদরকে সমর্থন জানিয়ে তাদের সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত। তারা খুব সুন্দর এবং গোছালোভাবে একটি ক্রীড়া টিম তৈরী করতে পেরেছেন। আমি তাদেরকে শুভ কামনা জানাই।

সোনালী অতীত চেয়ার জামাল উদ্দিন আরো বলেন, এই অংশীদারিত্বটি বৃহত্তর সিলেট উপজেলা কাপের একটি সুন্দর প্রেরণা হিসেবে কাজ করবে। সিলেট সদর এফসি ও এভিনিউ কন্সট্রাকশনের জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন ও সামনে এগিয়ে যাওয়ার দোয়া রইল।

ম্যানেজার হাসান আবদুল্লাহ বলেন, আমরা আমাদের স্মার্ট কিট পেয়ে খুবই খুশি এবং আমাদের ফোকাস এখন টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাওয়া। যেখানে আমরা আমাদের দক্ষতার সর্বোত্তম প্রতিযোগিতায় অংশ নেওয়ার আশা করি এবং নিজেদেরকে ভাল খেলা প্রদর্শন করতে পারি।

এই চমৎকার সহায়তার জন্য আমরা আমাদের স্পন্সর এবং আমাদের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026