রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫২

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনাকারী বাংলাদেশি নাইমুরের যাবজ্জীবন কারাদন্ড

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনাকারী বাংলাদেশি নাইমুরের যাবজ্জীবন কারাদন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর রহমান জাকারিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হত্যার ষড়যন্ত্র করায় নাইমুরকে এ সাজা দেয়া হয়েছে।

লন্ডন পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী নাইমুর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী থেরেসা মে’র অফিসে বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে ছুরি অথবা আগ্নেয়াস্ত্রের হত্যার পরিকল্পনা করেছিল।

ব্রিটেনের সন্ত্রাস দমন সমন্বয়ক ডেন হেডেন বলেন, হামলা পরিকল্পনার সময় নাইমুর মনে করত, সে অনলাইনে আইএসের সাথে যোগাযোগ করছে।

প্রকৃতপক্ষে সে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইনভেস্টিগেশন অফিস এবং যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এম আই-৫ এর গোয়েন্দা অফিসারদের সাথে কথা বলত।

উল্লেখ্য, নাইমুর উত্তর লন্ডনে পরিবারের সঙ্গে বসবাস করত। গোয়েন্দারা ২০১৭ সালের ২৮ নভেম্বর তাকে গ্রেপ্তার করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026