শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪

কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটি কর্তৃক কাউন্সিলার রাশেদ আহমদ সম্বর্ধিত

কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটি কর্তৃক কাউন্সিলার রাশেদ আহমদ সম্বর্ধিত

শীর্ষবিন্দু নিউজ: বৃটেন থেকে পরিচালিত সামজিক সংগঠন কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটি ১৭নং ওয়ার্ড কাউন্সিলার রাশেদ আহমদকে এক সর্ম্বধনা প্রদান করেছে।

গত ১৮ই আগষ্ট শনিবার বিকাল ৪টায় শহরের কাজিটুলায় অবস্থিত কাজিটুলা ওয়েলফেয়ার সোসাইটি ক্লাব ভবনে অনুষ্টিত হয় এই সর্ম্বধনা প্রদান অনুষ্ঠান।

একই অনুষ্ঠানে আগত অতিথিদের উপস্থিত ছিলেন- প্রধান অতিথি ১৭ নং কাজিটুলা  ওয়ার্ডের  কাউন্সিলর রাশেদ আহমদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসেন সজিব।

এতে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন- ব্রিটেন প্রবাসী ও কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির যুগ্ন-সাধারণ সম্পাদক এলাহী বক্স এনাম, কার্যকরী কমিটির সদস্য তুহিন খান ও সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- নেছার আহমদ ও জাহাঙ্গীর খান।

এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- অত্র এলাকার সুয়েব আহমদ, সোলাইমান খান সিন্ধু, জালাল উদ্দিন, বাচ্চু খান, লায়েক আহমদ, বাচ্চু মিয়া, রাজিব হোসেইন, জুয়েল খান, আব্দুল্লাহ জাহেদ, সৌমিক ইসলাম, পিন্টু আহমদ, সাহিদ আহমদ, জাকারিয়া আহমদ, শাকিল বক্ত, রেদওয়ান বক্ত মিশু ও কাজিটুলার যুব সমাজ ও মুরুব্বিয়ানগণ।

সম্বর্ধিত অতিথি বর্তমান কাউন্সিলার রাশেদ আহমদ বলেন, কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটি জন্মলগ্ন থেকে জনকল্যাণমূলক কর্মকান্ডে অবদান রাখছে। বৃটেনে বসবাসরত বৃহত্তর কাজিটুলার প্রবাসী বাঙ্গালীদের ঐতিহ্যের স্মারক এই সংগঠনটির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমি যথা সম্ভব বিশেষ ভুমিকা রাখবো।

তিনি আরো বলেন, আমার নিজ এলাকার প্রবাসীদের সেবা প্রদান ও তাদের সমস্যা সমাধানে আমি ব্যাক্তিগতভাবে চেষ্টা চালিয়ে যাবো। আর তারা যে প্রবাসে থেকেও নিজ এলাকার উন্নয়নে অগ্রণী ভৃমিকা পালন করছেন এজন্য আমি এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026