রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২০

প্যারিসে ছুরি হামলায় দুই ব্রিটিশ পর্যটকসহ আহত ৭

প্যারিসে ছুরি হামলায় দুই ব্রিটিশ পর্যটকসহ আহত ৭

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি নিয়ে পথচারীদের উপর এক দুর্বৃত্তের হামলায় দুই ব্রিটিশ পর্যটকসহ ৭জন আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক আফগান যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে। খবর গার্ডিয়ানের।

সোমবার সকাল ৮টায় প্যারিসের ব্যাস্ততম পর্যটন এলাকায় লেকের পাশে এ ছুরি হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ দুই পর্যটকের বুকে এবং অন্যদের মাথায় ছুরিকাঘাত করে হামলাকারী। এ ঘটনায় আহত সাতজনের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে আটক আফগান যুবকের নাম বা তার ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য প্রকাশ করেনি পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026