রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩

নিজ সন্তানদের অপহরণের দায়ে ব্রিটিশ নারীর কারাদণ্ড

নিজ সন্তানদের অপহরণের দায়ে ব্রিটিশ নারীর কারাদণ্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দুই সন্তানকে অপহরণের দায়ে ইন্ডিয়া ফোর্ড নামে এক ব্রিটিশ নারীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ডার্টফোর্ডের এক পারিবারিক আদালত রায়ে বলেছিলেন, বায়োলজিক্যাল বাবা-মাকে তাদের দুই শিশুর দায়িত্ব পালন করতে হবে।

প্রায় ১০ বছর আগে ইন্ডিয়া ফোর্ডের বিয়ে হয়। তাদের ঘরে দুই কন্যাসন্তান রয়েছে। তবে স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায় ২০১২ সালে।

৩৪ বছর বয়সী ওই নারী স্বীকার করেন, তিনি তার দুই শিশুসন্তানকে ২০১৫ সালে পারিবারিক আদালতের রায় অমান্য করে আলাস্কা নিয়ে গেছেন নিজের নতুন আমেরিকান সঙ্গীর সঙ্গে বসবাসের জন্য।

কিন্তু এর কিছুই জানতেন না শিশুদের বাবা। কারণ তার অনুমতি নেয়া হয়নি। শিশুদের বাবা আদালতে অপহরণ মামলা করলে ওই নারীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026