সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৫

বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্কের প্রত্যাশা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্কের প্রত্যাশা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্কের প্রত্যাশা করেছেন অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী স্কট মরিসন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া এক চিঠিতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে গভীর সম্পর্ক গড়ার প্রত্যয় ব্যাক্ত করে চিঠিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী লিখেন, দুই দেশের মধ্যে গত বছর ১১ শতাংশ বাণিজ্য বেড়েছে।

দুই দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে একযোগে কাজ করছে। এছাড়া ৪৯ হাজার প্রবাসী বাংলাদেশি অস্ট্রেলিয়ার উন্নয়নে ভূমিকা রেখেছেন।

এ ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026