রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪১

নারী ভক্তকে স্পর্শ করে কারাগারে স্বঘোষিত গুরু

নারী ভক্তকে স্পর্শ করে কারাগারে স্বঘোষিত গুরু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে মোহানিয়াল রজনী নামে স্বঘোষিত এক গুরু পা দিয়ে নারী ভক্তের স্পর্শকাতর স্থানে স্পর্শ করায় তাকে যৌন হয়রানির দায়ে কারাদণ্ড দিয়েন আদালত।

লেস্টার ক্রাউন কোর্টের বিচারক রবার্ট ব্রাউন এ রায় দেন। বিচারক বলেন, এ ধরনের যৌন হয়রানি মানুষের বিশ্বাসের গুরুতর লঙ্ঘন।

৭৬ বছর বয়সী ওই কথিত ধর্মীয় গুরুকে আদালত সাড়ে তিনবছরের কারাদণ্ড দিয়েছেন। ভক্তদের অভিযোগ, নারীরা যখন আচার অনুষ্ঠানের জন্য তার কাছে আসতো তখন তোদের দিয়ে গুরু তার শরীর ম্যাসাজ করাতেন।

আর তখনই নারী ভক্তদের ওপর এভাবে চড়াও হতেন মোহানিয়াল রজনী। তিনি নিজেকে দেবতা বলেও দাবি করতেন।

হিন্দু সম্প্রদায়ের একটি গোত্রের কাছে তিনি নিজেকে দেবতা দাবি করে নারী ভক্তদের তার কাছে উৎসর্গ করার কথা বলতেন। তবে শুধু পা দিয়েই নয় হাত দিয়েও নিপীড়ন চালিয়েছেন এ ভণ্ড গুরু।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026