শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০

বর্ণাঢ্য আয়োজনে লন্ডনে প্রথম ক্যারাম গোল্ডকাপ খেলার শুভ উদ্ভোধন

বর্ণাঢ্য আয়োজনে লন্ডনে প্রথম ক্যারাম গোল্ডকাপ খেলার শুভ উদ্ভোধন

যুক্তরাজ্যের প্রাচীনতম ক্যারম খেলার প্রতিষ্টান সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে আয়োজিত প্রথম ক্যারাম গোল্ডকাপ ২০১৮ এর আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।

এই উপলক্ষে গত ১৬ সেপ্টেম্বর রবিবার পূর্বলন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্ভোধন করা হয়।

সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সভাপতি মোঃ জুলাহাস আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সম্মানিত মেয়র জন বিগস, কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর ভিক্টোরিয়া অবাজ, কাউন্সিলর সাবরিনা হুসেন, ইন্টারন্যাশনাল ও ইউ কে ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সোনাহর আলী রিংকু, সাউন্ডটেক ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার, সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাউন্ডটেকের সহ সভাপতি নজরুল ইসলাম, ক্লাবের ট্রেজার ও স্পন্সর আপ্তাব মিয়া, কোয়ালিটি ফুডের ডাইরেক্টর ও স্পন্সর সেলিম উদ্দিন, প্রিয় বাজারের ডাইরেক্টর ও স্পন্সর মুহিব উদ্দিন ও গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও ব্রিটেনের কৃতি ক্যারাম খেলোয়াড় ও অন্যান অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ক্রেশ ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন ক্লাবের সদস্যবৃন্দ। উক্ত খেলায় সর্বমোট (গোল্ডকাপ টুর্নামেন্টে) ৪০ টি টিম অংশগ্রহণ করেন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা। তিনি ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ক্লাবের ইতিহাস তুলে ধরেন।

আব্দুর রহমান খান সুজা বলেন, ১৯৯৭ সালে ৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল ব্রিটেনে প্রথম বাংলাদেশি মালিকানাধীন ক্যারাম ক্লাব। আজ এই ক্লাব সর্বজন স্বীকৃত একটি প্রতিষ্ঠিত ক্যারাম ক্লাবে পরিণত হয়েছে। এসব সম্ভব হয়েছে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ এবং সাহায্য সহযোগিতার জন্য। তিনি প্রবাসে ক্যারাম খেলার প্রয়োজনীয়তা তুলে ধরেন আগামী রবিবার ২৩ শে সেপ্টেম্বর সন্ধ্যা পাঁচ ঘটিকায় ফাইনাল খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানান হয়।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026