রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪১

ব্রেক্সিটের অগ্রহণযোগ্য দাবি বর্জন করুন: ইইউ’কে থেরেসা মে

ব্রেক্সিটের অগ্রহণযোগ্য দাবি বর্জন করুন: ইইউ’কে থেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ’কে ব্রেক্সিট বিষয়ে সব অগ্রহণযোগ্য দাবি বর্জনের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

এছাড়া, তার গুরত্বপূর্ণ ও কার্যকর পরিকল্পনায় সাড়া দিতেও অনুরোধ জানান তিনি। এর আগে, ইইউ’র পক্ষ থেকে থেরেসা মে’কে আরও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

মে’র বরাত দিয়ে ব্রিটিশ সরকারের এক সূত্র জানায়, আমি বিশ্বাস করি, ইইউ থেকে বের হয়ে আসার পরবর্তী ধাপ নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ও কার্যকর প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা সকল বিষয়ে ঐকমত্য হব এমন নয়। তবে, আশা করবো ইইউ যথেষ্ট আন্তরিকভাবে সাড়া দেবে।

উল্লেখ্য, থেরেসা মে’কে এখনও পর্যন্ত তার কনজারভেটিভ পার্টির ভেতরে ও বাইরে কোমল ব্রেক্সিট-নীতি নিয়ে কঠোর সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে।

লিথুনিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রিবোস্কেট রয়টার্সকে বলেন, এই পর্যায়ে এসে পুরো বিষয়টি এক জায়গায় থমকে আছে। বাস্তবিক অর্থে কোনও উন্নতিই লক্ষ্য করা যাচ্ছে না। আবার, স্লোভাক প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত ইস্যুতেও কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না।

অন্যদিকে, সিনিয়র ইইউ কূটনীতিক বলেন, বিষয়টি খুবই নমনীয় ছিলো। সবাই থেরেসা মে’র প্রতি আন্তরিক এবং একটি সমাধানে পৌঁছুতে উদগ্রীব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026