সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৩

সিনহার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অনুসন্ধান শেষ পর্যায়ে

সিনহার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অনুসন্ধান শেষ পর্যায়ে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সত্যতা মিললে তদন্তে নামবে দুর্নীতি দমন কমিশন দুদক।

দুদকের আইনজীবী জানিয়েছেন অনুসন্ধান এখন শেষ পর্যায়ে। আর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মনে করছে, এস কে সিনহার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না থাকায় এক বছরেও তদন্ত করতে পারেনি দুদক।

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে দূরত্ব বাড়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগে। অবশেষে তোপের মুখে গত বছরের অক্টোবরে ছুটি নিয়ে বিদেশ গিয়ে পদত্যাগপত্র পাঠান সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা।

ছুটিতে থাকাকালে এস কে সিনহার বিরুদ্ধে নৈতিক স্খলনসহ ১১টি অভিযোগ ওঠে। তার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন অনুসন্ধানে নামে দুদক। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর ঘনিষ্ট দুই ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহাকে।

একই সময়ে বিচারপতি জয়নুল আবেদিনের দুর্নীতির অনুসন্ধান বন্ধে, দুদককে সুপ্রিমকোর্টের দেওয়া চিঠি, কর্তৃত্ব বহির্ভূত বলে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে হাইকোর্ট।

দুদক জানিয়েছে, এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট একটি ব্রাঞ্চের রায়ে সম্পূর্ণ ‘ডিসকানেক্ট’ করা হয়েছে।

এই রায়কে বলা হয়েছে নজিরবিহীন ও অবৈধ। অনুসন্ধান করে, সেই অনুসন্ধানকারী কর্মকর্তা একটি ‘ম্যানুয়া রেসিডেন্স’ দাখিল করবে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির দাবি, আক্রোশের বশবর্তী হয়ে নানা অভিযোগ এনে এস কে সিনহাকে হেয় করছে সরকার।

বর্তমানে কানাডায় অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার বইয়ে দেশত্যাগ ও পদত্যাগের জন্য সরকার ও গোয়েন্দা সংস্থার চাপকে দায়ী করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026