রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪১

ব্রেক্সিট সমঝোতায় ইইউ থেকে নতুন প্রস্তাব চান মে

ব্রেক্সিট সমঝোতায় ইইউ থেকে নতুন প্রস্তাব চান মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপিয় রাষ্ট্রগুলোর জোট ‘ইউরোপিয় ইউনিয়ন’ (ইইউ) থেকে ব্রিটেনের সরে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিটের বিষয়ে সমঝোতায় নতুন প্রস্তাব চান দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।

তিনি লন্ডনের ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইইউ’র উদ্দেশ্যে লক্ষ্য করে এমন মন্তব্য করেন। তবে তিনি গণভোটের ফল ওল্টাবেন না বা ব্রিটেনের সাথে বেইমানি করতে পারবেন না বলেও হুঁশিয়ার করে দিয়েছেন।

মে শুক্রবার বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা প্রয়োজন এবং আমরা তা করতে বরাবরই প্রস্তুত আছি। কোনরকম একটি চুক্তির মাধ্যমে আমাদের আরো আগেই জোট থেকে বের হয়ে যাওয়া উচিৎ ছিল কিন্তু কোন খারাপ চুক্তি হওয়ার সম্ভাবনা থাকলে ব্রিটেন সমঝোতা ছাড়াই ইইউ ত্যাগ করবে।

তবে ব্রেক্সিট একটি একমুখো রাস্তা যা দিয়ে শুধু যাওয়া যায় কিন্তু আসা যায় না অর্থাৎ ব্রেক্সিট থেকে সরে আসার কোন সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026