সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৮

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন

সৈয়দ আব্দুল কাদির: গত ২২ সেপ্টেম্বর লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে লন্ডনের ফেয়ারলপ ওয়াটার কান্ট্রি পার্কে ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
প্রতিকূল আবহাওয়া ও গুরিগুরি বৃষ্টির মধ্যেও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক স্বপরিবারে যোগ দিয়েছিলেন এ বনভোজনে। বৃষ্টি ভেজা দিন থাকায় আউটডোর বিভিন্ন এক্টিভিটি না হলেও একে অন্যের সাথে কোশল বিনিময়ে মুখরিত হয়ে উঠেছিল লন্ডনের ফেয়ারলপ ওয়াটার কান্ট্রি পার্কের কফি আঙ্গিনা। জমে উঠেছিলো জমজমাট আড্ডা। “মনে হয়েছিল কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই।”
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, সেক্রেটারি মোহাম্মদ জোবায়ের, ট্রেজারার আ স ম মাসুম, কমিউনিকেশন সেক্রেটারি আব্দুল কাইয়ূম, ইভেন্ট সেক্রেটারি তাওহিদ আহমদসহ সংশ্লিষ্টদের উদ্যোগে পরিবেশন করা হয় সুস্বাদু খাবার।
খাবার শেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। ১ম পুরস্কার বিজয়ী তানিম আহমদ, ২য় পুরস্কার বিজয়ী সালাহউদ্দীন শাহীন, ৩য় পুরস্কার বিজয়ী আ স ম মাসুমের সহধর্মিণী।
লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্য সাবেক এক্সিকিউটিভ মেম্বার হাসান হাফিজুর রহমানের ৮ম বিবাহ বার্ষিকী কেইক কেটে উদযাপন করা হয়। স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের জন্য শীঘ্রই চলে যাবেন প্রেস ক্লাব সদস্য আব্দুল কাদেরের প্রতিও শুভকামনা জানানো হয়।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরীসহ অনেকেই যোগ দিয়েছিলেন এ বনভোজনে। পরিশেষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সৈয়দ নাহাস পাশা, সেক্রেটারি মোহাম্মদ জোবায়ের, ট্রেজারার আ স ম মাসুম প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক ক্লাব সদস্য বনভোজনে যোগ দেয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026