রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১০

যুক্তরাজ্যে ৫২০ কোটি ডলারের তদন্তের মুখে মোবাইল ফোন কোম্পাানিগুলো

যুক্তরাজ্যে ৫২০ কোটি ডলারের তদন্তের মুখে মোবাইল ফোন কোম্পাানিগুলো

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের বাজার প্রতিযোগিতা কর্তৃপক্ষের (সিএমএ) তদন্তের মুখে মোবাইল ফোন কোম্পানিগুলোকে ৫২০ কোটি ডলার লোকসান দিতে হতে পারে।

সরকারি এই সংস্থার দাবি দেশটিতে ব্যবসায় পরিচালনাকারী মোবাইল ফোন কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ৪১০ কোটি পাউন্ড বা ৫২০ কোটি মার্কিন ডলার চার্জ আদায় করেছে।

সিএমএ জানায়, দেশটির একটি ভোক্তা সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতেই তারা এই তদন্ত পরিচালনা করবে। ভোক্তা সংস্থাটির নাম কনজ্যুমার বডি সিটিজেনস অ্যাডভাইস। ভোক্তা সংস্থাটি এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যে বিশ্বস্ত গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে মোবাইল কোম্পানিগুলো।

তারা ভোক্তাদের প্রদেয় সেবায় অতিরিক্ত চার্জ আদায় করছে। সংস্থাটির শীর্ষ নির্বাহী জিলিয়ান গাই বলেন, এমনকি তারা অতিরিক্ত চার্জ দিতে অস্বীকৃতি জানানো গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করবার হুমকিও দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের অভিযোগপত্র জমা দিয়েছি।

এদিকে সিএমএ তদন্ত শুরু হবার কথা জানাজানি হবার পরেই আতঙ্কে রয়েছে ব্রিটিশ মোবাইল কোম্পানিগুলো। দেশটির আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন সিএমএ তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের ৫২০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারে।

এছাড়াও, গ্রাহকেরা ব্যক্তিগতভাবে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026