শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের লিডসে কটিংলেই টাওয়ার নামক একটি বহুতল আবাসিক ভবনে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ড শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যে অগ্নিনির্বাপক বাহিনী সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।
অগ্নিনির্বাপক দলের এক মুখপাত্র জানান, প্রথমে ভবনটির ২৫ তলা বিশিষ্ট্য দুটি ব্লকের একটির ওপরের দিকের একটি তলাতে অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরবর্তীতে তা ভবনটির আরও কিছু তলাতে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ড শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সময় সকাল ১১টা ১৫’র দিকেই ভবনটি থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নি নির্বাপক কর্মীরা ভবনটির আগুন পূর্ণনিয়ন্ত্রনে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।