শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার পর অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী জিরার্ড কলম্বোর পদত্যাগপত্র মেনে নিতে বাধ্য হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর আগে জিরার্ডের পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়ে এসেছিলেন ম্যাক্রোঁ।
কয়েকদিন আগে পত্রিকায় এসেছিল, ২০২০ সালের নিজ শহর লিওনের নির্বাচন করতে পদত্যাগ করবেন জিরার্ড। জিরার্ড নিজেও ২০১৯ সালে মে মাসের ইউরোপিয় নির্বাচনের পর পদত্যাগের ইঙ্গিত দিয়ে এসেছিলেন।
তবে বিরোধী দল ২০১২ সালের পর থেকেই ফ্রান্সে একের পর এক সন্ত্রাসীদের দ্বারা শত শত মানুষের নিহত হওয়ায় তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর লিওন বলেন, ফ্রান্সের ও লিওনের মানুষের আমাকে দরকার, তাই আমি পদত্যাগ করতে চাই। আমি এমন কেউ হতে চাই না যা পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রার্থীতায় প্রভাব ফেলবে। এরআগে ম্যাক্রোঁ প্রশাসনে পরিবেশ মন্ত্রী ও খেলাধুলো বিষয়ক মন্ত্রী পদত্যাগ করেন।
এছাড়াও জিরার্ড সম্প্রতি ম্যাক্রোঁর বিভিন্ন নীতির সমালোচনা করে আসছেন। তিনি ম্যাক্রোঁর ওপর মানবতাবোধের অভাবের অভিযোগ আনেন। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে, ম্যাক্রোঁর রেটিং ৬০ ভাগ থেকে ৩০ ভাগে নেমে এসেছে।
সমালোচকরা তার নীতিকে শুধুমাত্র ধনীদের রক্ষার পাঁয়তারা ও ম্যাক্রোঁর ব্যক্তিগত ব্যবহারকে উদ্ধত বলে আসছেন। অন্যদিকে ম্যাক্রোঁ বলছেন, তিনি ফ্রান্সের আর্থিক উন্নতি ও সামাজিক সংস্কার করছেন।