শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০

ইউরোপ সংস্করণ দিয়ে বাংলাদেশ প্রতিদিন যাত্রা শুরু করলো ইউরোপে

ইউরোপ সংস্করণ দিয়ে বাংলাদেশ প্রতিদিন যাত্রা শুরু করলো ইউরোপে

শীর্ষবিন্দু নিউজ: জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ইউরোপে যাত্রা শুরু করলো ইউরোপ সংস্করণ নাম দিয়ে।

বাংলাদেশে সর্বাধিক প্রচারিত জাতীয় এই দৈনিক ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা বাংঙ্গালীদের সুখ–দুঃখে কথা বিশ্বজুড়ে পৌছে দিতে উদ্বোধন হলো এই বিশেষ সংস্করণ।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস ভ্যানুতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয়েছিলো বিলেতের রাজনীতিক, সাংবাদিক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মিলন মেলায়।

সবার উপস্থিতিতে পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস ভ‍্যানু এক মিলনমেলায় পরিণত হয়েছিল। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট টেলিভিশন উপস্থাপিকা উর্মী মাজহার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রবীন সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ জুলকারনাইন ও টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশাসহ যুক্তরাজ্যের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, লেখক গবেষক, ব্যবসায়ী এবং কমিউনিটির কমিউনিটির বিশিষ্টজন।

স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, বাংলাদেশের একটি শীর্ষ জাতীয় দৈনিক হিসেবে অনাবাসী এই জনগোষ্ঠির প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, সেই দায় থেকেই বাংলাদেশ প্রতিদিনের এই ইউরোপ সংস্করন।

তিনি বলেন, উত্তর আমেরিকা সংস্করণ প্রকাশের পর বাংলাদেশ প্রতিদিন আজ যাত্রা শুরু করলো ইউরোপে, এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আপনাদের অর্জিত গৌরবের অংশ হতে এসেছি ৷ প্রতিদ্ধন্দি নয়,বন্ধু হয়ে সহযাত্রী হিসেবে আলোকিত যুদ্ধাদের কথা তুলে ধরতে কাজ করতে এসেছি৷

নঈম নিজাম বলেন, বাংলাদেশ প্রতিদিনকে পরিবার সদস্য করায় ব্রিটেনের বাংলা মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্পাদক নঈম নিজাম

আবদুল গাফফার চৌধুরী বলেন, তাঁর বক্তৃতায় বাংলাদেশ প্রতিদিনের জন্য শুভ কামনা রেখে বলেন, পাঠকের মধ্যে একটি আস্থার জায়গা সৃষ্টি করতে পেরেছে বলেই আজকে এ পত্রিকাটি সার্কুলেশনের শীর্ষে। আস্থার এ জায়গাটি ইউরোপ সংস্করনের বেলায়ও ধরে রাখবে বাংলাদেশ প্রতিদিন, এমনটিই আমার বিশ্বাস। ব্রিটেনে বাংলা সংবাদ মাধ্যমের আজকের সমৃদ্ধ অবস্থানের পেছনের সংগ্রামের কাহিনীও তাঁর বক্তৃতায় এসময় শোনান কিংবদন্তী এই প্রবীন সাংবাদিক।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল দেশের উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত বর্ননা দেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্ববাসীর কাছে আজ উন্নয়নের রোল মডেল।

হয়। বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ সংস্করণের শুভ যাত্রায় অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রচার শীর্ষে অবস্থানকারী এই পত্রিকাটি লন্ডনসহ ইউরোপেও একই অবস্থানে উঠে আসবে, এমনটিই আমাদের প্রত্যাশা।

বসুন্ধরা’র মালিকানাধীন ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপের সদস্য বাংলাদেশ প্রতিদিন এখন থেকে ইউরোপে বসবাসরত অনাবাসী বাংলাদেশীদের সমস্যা, সম্ভাবনা, অর্জন সব বিষয়ই পৌছে দেবে বাংলাদেশের মানুষের কাছে, এমন প্রতিশ্রুতি দিলেন এই গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

একই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ প্রতিদিনকে ব্রিটেনের বাংলা মিডিয়া পরিবারের সদস্য হিসেবে গ্রহন করায় লন্ডনের সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং একই সাথে ঘোষণা দেন যে, বাংলাদেশ প্রতিদিন যদি বসুন্ধরা গ্রুপের পণ্য সামগ্রীর বিজ্ঞাপন পায়, তাহলে ব্রিটনের অন্যান্য বাংলা মিডিয়াও তা পাবে।

বাংলাদেশ প্রতিদিনের প্রচার সংখ্যার শীর্ষে থাকার কারন বলতে গিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে থাকে বলেই পত্রিকাটি আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক।

বিশেষ অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস বাংলাদেশ প্রতিদিন ইউরোপ সংস্করণ পত্রিকাকে স্বাগত জানিয়ে তার সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মি: মোহাম্মদ জুলকার নাইন বাংলাদেশ প্রতিদিন ইউরোপ সংস্করণ পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করে স্বাগত জানান।

তিনি বলেন উন্নয়ন ও সংবাদপত্র ওৎপতভাবে জড়িত। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপরও তিনি সাংবাদিকদের প্রতি গুরুত্বারোপ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026