সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৫

বিয়ের মানে খুঁজতে গণভোট

বিয়ের মানে খুঁজতে গণভোট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিয়ে মানে কী? পরিবার মানেই বা কী? পরিবার মানে কি একজন নারী আর একজন পুরুষের মধ্যকার বৈবাহিক সম্পর্ক, না অন্য কিছু?

এমন প্রশ্নের জবাব ঠিক করতেই গণভোট রোমানিয়ায়। দেশজুড়ে দু’দিন ধরে ভোটাভুটির আয়োজন করা হয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে এই ভোট। চলবে আজ রোববার সারাদিন।

এর মধ্য দিয়ে সংবিধানে পরিবারবিষয়ক অংশে বিয়ের সংজ্ঞা পরিবর্তন হবে কিনা তা নির্ধারণ করা হবে। গণরায় এর পক্ষে গেলে আরও কঠোরতার মুখে পড়বে সমকামী বিয়ে। দ্য গার্ডিয়ান শনিবার এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সংবিধানের ধারাটি পরিবর্তনে সমর্থনকারীরা এই গণভোটকে পরিবারের ঐতিহ্যবাহী ধারণা রক্ষার একটি উপায় হিসেবে দেখছেন।

অন্যদিকে বিরোধীরা সতর্ক করে বলছেন, এর ফলে সমকামী দম্পতি, একক অভিভাবক (সিঙ্গেল প্যারেন্ট) এমনকি তাদের সন্তানরা সংকটে পড়তে পারেন।

গণভোটের বিপক্ষে আরও একটি অভিযোগ উঠেছে। রোমানিয়ার ক্ষমতাসীন দলের প্রধানকে জড়িয়ে চলমান দুর্নীতি মামলা থেকে জনগণের মনোযোগ হটাতেই আসলে এই গণভোট।

রোমানিয়ায় সমকামীদের বিয়ে বা বিয়ে ছাড়া একত্রে পরিবার হিসেবে বসবাস স্বীকৃত নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026