রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৮

যুক্তরাজ্যে প্রথমবারের মতো বাংলাদেশি রেস্টুরেন্টের জন্য সম্মাননা

যুক্তরাজ্যে প্রথমবারের মতো বাংলাদেশি রেস্টুরেন্টের জন্য সম্মাননা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে প্রথমবারের মতো বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর জন্য সম্মাননার ব্যবস্থা করা হচ্ছে। মোহাম্মদ মুনিম নামের একজন ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা এ উদ্যোগ নিয়েছেন।

এর নাম দেওয়া হয়েছে এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়ে অ্যাওয়ার্ড (এআরটিএ)। দেশটিতে এশীয় কমিউনিটির রেস্টুরেন্টগুলোর জন্য এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।

এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি খাবারের স্বাদ উদযাপন এবং একইসঙ্গে শেফ ও রেস্তোরাঁ মালিকদের সম্মানিত করা। এছাড়া যুক্তরাজ্যে এশীয় খাবারকে আরও জনপ্রিয় করে তোলাও এর অন্যতম উদ্দেশ্য।

মোহাম্মদ মুনিম এই সম্মাননাকে যুক্তরাজ্যের আতিথেয়তা খাতের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। সম্মাননার জন্য সারাদেশ থেকে বিপুল সংখ্যক রেস্টুরেন্ট ও তাদের হাজার হাজার ক্রেতাদের অভিমতের বিষয়টি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সারাদেশ থেকে বাছাইকৃত রেস্তোরাঁ নির্বাচনে টেকনোলজি পার্টনারদের সহায়তা নেওয়া হবে।

মোহাম্মদ মুনিম বলেন, রান্না, সংস্কৃতি এবং নিজ সম্প্রদায়ের জন্য আমার সমন্বিত আবেগ থেকে এই যাত্রা শুরু। তিনি বলেন, আমি যুক্তরাজ্যজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা চমৎকার সব এশিয়ান রেস্টুরেন্ট দেখেছি। মোহাম্মদ মুনিম বলেন, ইতিহাস মনে রাখাটা গুরুত্বপূর্ণ।

তবে পরবর্তী প্রজন্মের প্রতিও সম্মান দেখাতে হবে। একেবারে শুরু থেকেই আমি এমন একটা মুহূর্ত দেখতে চেয়েছি যেখানে দক্ষিণ এশীয় খাবার হবে ব্যাপক জনপ্রিয়। আমি চেয়েছি পুরো সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে।

গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রথমবারের মতো এ সম্মাননা দেওয়া হয়। সেখানে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোকে রান্নার স্টাইল এবং জনপ্রিয়তার জন্য সম্মানিত করা হয়।

এই আয়োজন নিয়ে খুশি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এক বার্তায় তিনি বলেন, এই গৌরবজনক পুরস্কারগুলো প্রতিভাবান ব্রিটিশ এশিয়ান শেফ এবং অত্যন্ত দক্ষ পরিষেবা উদযাপনের একটি চমৎকার সুযোগ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026