রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২২

ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত বৈঠক আগামী সপ্তাহেই

ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত বৈঠক আগামী সপ্তাহেই

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী সপ্তাহেই ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত বৈঠক হতে যাচ্ছে।

উভয়পক্ষই ব্রেক্সিট চুক্তির খুবই কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে জানান ইইউ’র মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ার। এই বৈঠকে যুক্তরাজ্যের সাথে আয়ারল্যান্ডের উন্মুক্ত সীমান্ত নিয়েও আলোচনা হবে।

বার্নিয়ার বুধবার বলেন, আগামী ১৭ অক্টোবর ইইউ’র ২৭ টি দেশের প্রধানরা বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠকে বসবেন। তার পরের দিনই গুরুত্বপূর্ণ বৈঠকটিতে যোগ দেবেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

ব্রিটেন জোট থেকে বের হয়ে যাওয়ার পর যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ড প্রদেশের সাথে আয়ারল্যান্ডের সীমান্ত নিয়ে কী নীতি গ্রহণ করা হবে, তাও বৈঠকে ঠিক করা হবে।

স্ট্রেইট টাইমস জানায়, ইইউ এবং ব্রেক্সিট ইতোমধ্যেই ৮৫টি চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। ইইউ’র চাহিদামত সীমান্তে কোন জিনিস স্থানান্তর বা বাণিজ্য নিয়ে আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যকে নির্দিষ্ট পরিমাণ করের আওয়াতায় আনারও চেষ্টা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026