রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৮

ব্রেক্সিট চুক্তি সন্নিকটে: থেরেসা

ব্রেক্সিট চুক্তি সন্নিকটে: থেরেসা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ঐতিহাসিক ব্রেক্সিট চুক্তি সইয়ের সন্নিকটে পৌঁছে গেছে দুইপক্ষ। মন্ত্রিসভার ঘনিষ্ঠ সদস্যদের একথা বলেন তিনি। ফিনানশিয়াল টাইমস তাদের বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জানা যায়, উত্তর আয়ারল্যান্ড নিয়ে সমস্যার সমাধান খুব দ্রুতই ঘটবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে ব্রেক্সিট নিয়ে কাজ করা এক সূত্রের বরাতে জানায়, থেরেসা মে সাধারণত কখনোই ব্রেক্সিটের উন্নতি নিয়ে কোনও কথা মন্ত্রিসভার সামনে আনেন না।

তবে এখন তার মন্তব্যে মনে হচ্ছে, বিষয়টির সত্যিই কোনও সমাধান আসতে চলেছে। প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রিসভার দুই ইইউ-সমালোচক মন্ত্রী অ্যান্ড্রেয়া লিডসাম ও ইসথার ম্যাকভে ওই পরিকল্পনার বিরোধিতা করবেন।

তবে অন্যদিকে থেরেসা মে আশা করছেন তার ঘনিষ্ঠ মন্ত্রিসভা সদস্যদের কাছ থেকে তার প্রস্তাবের পক্ষে জোরালো সমর্থন পেতে চলেছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026