শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৬

ধর্ষণসহ যৌন হয়রানীর অভিযোগে দুই ব্রিটিশ বাঙ্গালীর জেলদন্ড

ধর্ষণসহ যৌন হয়রানীর অভিযোগে দুই ব্রিটিশ বাঙ্গালীর জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাঙ্গালী অধ্যূষিত টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা দুই ব্রিটিশ বাংলাদেশী জোড়পূর্বক মদ খাইয়ে ২১ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণসহ যৌন হয়রানীর অভিযোগ প্রমানিত হওয়ায় জেলদন্ড দিয়েছেন লন্ডনের স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্ট।

শুক্রবার কোর্টে অভিযুক্ত ব্যাক্তি মিজাদ মিয়া এবং বেলাল আহমদ দুজনকেই ২৪ বছরের সাজা দেয়া হয়। ধর্ষণ ও যৌন হয়রানীর অভিযোগে মিজাদকে ১৩ বছর এবং যৌন হয়রানীর অভিযোগে বেলালকে ১১ বছরের জেলদন্ড দেয় আদালত।

একই অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের ১৮ নভেম্বর মরক্কো থেকে ফেরার পথে গ্যাটউইক এয়ারপোর্টে মিজাদ মিয়া এবং বেলাল আহমদকে গ্রেফতার করে পুলিশ।

আদালত উপস্থাপিত সংবাদের ভিত্তিতে জানা যায়, ২০১৭ সালের ৯ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে বেথনালগ্রীন এলাকা থেকে ২১ বছর বয়সী এক মহিলাকে ভাড়া দেওয়ার জন্যে বাসা দেখানোর কথা বলে গাড়িতে তুলেন অভিযুক্ত দু’ব্যক্তি।

জানা যায়, অভিযুক্তব্যাক্তিরা বাসা না দেখিয়ে দু’জনে মিলে দোকান থেকে মদ কিনে গাড়িতে নিয়ে এসে মহিলাকে জোড়পূর্বক অতিমাত্রায় মদ পান করান। এবং যৌন হয়রানী শেষে প্রায় মধ্যরাতে বো এলাকায় ফেলে রেখে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026