শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৫

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড চ্যাম্পিয়ন

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড চ্যাম্পিয়ন

সৈয়দ আব্দুল কাদির: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিকূল আবহাওয়া ও গুরিগুরি বৃষ্টির মধ্যেও বৃটেনে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বকারী প্রধান সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে এলবিপিসি ৫ এ সাইড ফুটবল টুর্নামেন্ট ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

নয়টি টিমের মধ্যে এই প্রতিযোগিতামূলক খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড। আর রানার্সআপ হয়েছে চ্যানেল এস।

প্রতিযোগিতা শুরুর পূর্বে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, বর্তমান সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাবেক সেক্রেটারি মোহাম্মদ আব্দুস সাত্তার এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। শুধু বার্মিংহাম থেকেও সাংবাদিকদের একটি টিম এই উত্তেজনা পূর্ণ খেলায় অংশগ্রহণ করেছেন।

বিজয়ী টিম এবং রানার্সআপ টিমকে পুরস্কার বিতরণ করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী এবং বর্তমান সভাপতি সৈয়দ নাহাস পাশা ও বর্তমান সেক্রেটারি মোহাম্মদ জোবায়ের। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি সম্মানিত খেলোয়াড়দের ও পুরস্কৃত করা হয়েছে সমাপনী অনুষ্ঠানে।

সমাপনী বক্তব্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, বর্তমান সভাপতি সৈয়দ নাহাস পাশা এবং সেক্রেটারী মোহাম্মদ জোবায়ের বলেছেন, আগামীতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে প্রতি বছরই অনুষ্ঠিত হবে।

উক্ত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন লন্ডন বাংলা প্রেস  ক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ সোবহান এবং আইটি সেক্রেটারি সালেহ আহমদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026