শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮

খেলাফত মজলিসের আমীর হাবিবুর রহমানের ইন্তেকাল

খেলাফত মজলিসের আমীর হাবিবুর রহমানের ইন্তেকাল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি সিলেটের ঐতিহ্যবাহী জামিআ মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। হাবীবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026