শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৬

ব্রিটেন প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানালো হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে

ব্রিটেন প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানালো হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেন প্রবাসীদের বাংলাদেশীদের অগ্রাধিকার ভিত্তিতে ভোটার রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে’র নেতৃবৃন্দ।

গত ১৫ই অক্টোবর সোমবার সংগঠনের উদ্যোগে  পুর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের সভাপতি সাংবাদিক মোহাম্মদ রহমত আলী দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি সম্বলিত লিখিত বক্তব্য পেশ করেন।

একই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আবুল হোসেন, ট্রেজারার রফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহকারী কোষাধ্যক্ষ আব্দুল হান্নান সহ আরো অনেকে।

সংগঠনের সভাপতি  তার লিখিত বক্তব্যে- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন, দেশের অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানে অগ্রণী ভূমিকা পালন কারি ইউকে প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে মুল্যায়ন করা প্রয়োজন।

অন্যান্য দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের মত যুক্তরাজ্য প্রবাসীদেরও  ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের আইন উপদেষ্টা ব্যারিস্টার নাবিলা রফিক বলেন, ভোটাদেয়ার অধিকার হচ্ছে একটি মানবিক  অধিকার, নাগরিক অধিকারের ক্ষেত্রে কাউকে বৈষম্য করা যাবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026