রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮

নভেম্বরেই চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তুতি: থেরেসা মে

নভেম্বরেই চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তুতি: থেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অবশেষে চুক্তিহীন অবস্থায়ই ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিটের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এমন প্রস্তুুতির জন্য আসছে নভেম্বরকেই বেছে নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। যদিও যুক্তরাজ্যের অধীনে থাকা উত্তর আয়ারল্যান্ড প্রদেশের সাথে আয়ারল্যান্ডের সীমান্ত নিয়ে এখনো কোন সমঝোতা হয়নি।

ইইউ’র সাথে সমঝোতা চুক্তিতে পৌঁছুতে এ পর্যন্ত শতাধিক নোটিস দেয়া হয়েছে বলে জানান ব্রিটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডোমিনিক রাড।

কিন্তু এবার ব্রিটিশ ব্যবসায়ী, ইইউ ও ব্রিটিশ নাগরিকদের চূড়ান্ত চুক্তির জন্য প্রস্তুতি নিতে হবে। চুক্তিহীন ব্রেক্সিট প্রস্তুতির জন্য বৈঠকে বসতে ১২ নভেম্বরকে সম্ভাব্য একটি তারিখও নির্ধারণ করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, বুধবার ব্রিটেনের ক্ষমতাসিন কনজারভেটিভ দলের সাংসদদের নিয়ে লিডারশীপ চ্যালেঞ্জ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় কথা বলার পর নেতারা মে’র প্রতি ব্যাপক সমর্থনের ইঙ্গিত দেন। এমনকি এরপরই তিনি আগামী নভেম্বরে চুক্তিহীন ব্রেক্সিটের তারিখ ঘোষণা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026