রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪

ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত গায়িকা সিনিড

ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত গায়িকা সিনিড

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বখ্যাত আইরিশ গায়িকা সিনিড ও‘কনর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর সিনিড ও‘কনর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শুহাদা।

এই আইরিশ গায়িকা ১৯৯০ সালে নাথিং কমপেয়ার্স টু ইউ গানটির জন্য ব্যাপক পরিচিতি পান। ওই বছরে তার হিট গানের মধ্যে এটি ছিল সবার ওপরে।

নিজের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি শুহাদা সামাজিক মাধ্যম টুইটারে প্রকাশ করেছেন। টুইটার অ্যাকাউন্টে নিজের নামও পরিবর্তন করেছেন তিনি।

টুইটার বার্তায় শুহাদা তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়ে তার এই সিদ্ধান্তকে ‘যে কোনো বুদ্ধিমান ধর্মতত্ত্ববিদের সফরের স্বাভাবিক পরিণতি‘ হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার শেখ ড. উমর আল–কাদরী নামের একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি আজান দিচ্ছেন। গায়িকা সিনিড ও‘কনর ইসলাম ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য কলেমা পাঠ করছেন।

আইরিশ গায়িকা আরও বলেন, সব ধর্মশাস্ত্র অধ্যয়ন শেষ পর্যন্ত ইসলামের দিকেই ধাবিত হয়। তিনি একজন মুসলমান হতে পেরে গর্বিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026