বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯

যেভাবে খাশোগির সঙ্গে সম্পর্কে জড়ান সেই নারী

যেভাবে খাশোগির সঙ্গে সম্পর্কে জড়ান সেই নারী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে তার বাগদত্তা খাদিজা সেনগিজ বলেন ২ অক্টোবর যখন তিনি কনস্যুলেটে প্রবেশ করেন তখন তিনি আমাকে কিছু বলেননি। তখন তিনি অনেকটা মুক্ত মেজাজে ছিলেন। তার ভেতরে কোনো দুঃশ্চিন্তা ছিল না।

তিনি বলেন, চারদিন আগে তিনি যখন কনস্যুলেটে ঢোকেন তখন সেখানকার কর্মকর্তারা তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিলেন। কিন্তু ২ অক্টোবর কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও খাশোগি বেরিয়ে আসছিলেন না, তখন তার পরামর্শের কথা আমার মনে পড়লো।

তিনি বলেছেন, কোনো জরুরি প্রয়োজনে আমি যেন আইনি পরামর্শক প্রতিষ্ঠান আটকির সঙ্গে যোগাযোগ করি। তুরস্কের সম্প্রচার মাধ্যম হাবেরটুরকে প্রথমবারের মতো লাইভ সম্প্রচারে এসে তিনি বলেন খাশোগি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন কিন্তু তা এখনো গৃহীত হয়নি।

তিনি ছিলেন সৌদি নাগরিক এবং সম্প্রতি ব্যাপক নিঃসঙ্গতা বোধ করছিলেন। এই নিঃসঙ্গতার কারণে পরিচিত হওয়ার পরপরই তার সঙ্গে একটি আবেগময় সম্পর্কে জড়িয়ে পড়ি।

গত ২ অক্টোবর খাশোগি ইস্তানম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকে নিখোঁজ হওয়ার পর সৌদি আরব প্রথমে তার ব্যাপারে কিছু জানা থাকার কথা অস্বীকার করেছিল।

পরবর্তীতে তারা ওই কনস্যুলেটেই খাশোগি খুন হওয়ার কথা স্বীকার করে এবং ঘুষাঘুষিতে তিনি মারা যান বলে জানায়। এই ঘটনার পর তা প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন খাদিজা সেনগিজ।

তিনি বলেন, সৌদি আরবে তার পরিবার সম্পর্কে আমার কাছে খুব বেশি তথ্য ছিল না। তিনি আমাকে বলেছিলেন, রাজনৈতিক কারণে তার আগের বিয়ে ভেঙে গেছে। তিনি খুবই দুঃখিত ও বিষণ্ণ ছিলেন।

সৌদি আরবে তার বন্ধুদের ভাগ্যে কী ঘটেছে, তা তিনি জানতেন না বলে খাশোগি আক্ষেপ করতেন।যুবরাজ মোহাম্মদ বিন সালমান কয়েকশ ভিন্ন মতাবলম্বীকে আটক রেখেছেন। যাদের মধ্যে খাশোগির বন্ধুরাও ছিলেন।

খাদিজা বলেন, জামাল খাশোগিকে সৌদি ভিন্নমতাবলম্বী বলা ঠিক হবে কিনা, তা নিয়ে আমি সন্দিহান। কারণ দেশটি এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

সৌদি আরবে অবস্থান করা তার বন্ধুরা লিখতে পারছিলেন না। কাজেই লেখালেখি করাকে নিজের দায়িত্ব হিসেবে বেছে নিয়েছিলেন খাশোগি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026