রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০

জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য প্রবাসী সিলেট বিভাগের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করণ এবং তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কল্যাণ সংহতির প্রয়োজন পূরণের লক্ষ্যে গঠিত জালালাবাদ এসোসিয়েশন ইউ কে নব গঠিত কমিটির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ২৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় পূর্ব লন্ডনের হলিডে ইন হোটেলে অনুষ্ঠিত হয়
সংগঠনের সভাপতি জনাব মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনাব আমিনুল হক জিলু সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এম মুনিম, সহ সভাপতি মাহবুব রহমান, আবুল কালাম আজাদ ছোটন, মুজাহিদ চৌধুরী, কাউন্সিলর রিতা বেগম, কোষাধক্ষ্য এনামুল হক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ শামিম আহমেদ, সাংগঠনিক গণসংযোগ সম্পাদক জুবায়ের আহমেদপ্রচার  প্রকাশনা সম্পাদক এম কাইয়ুমশিক্ষা বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদসাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদিক রহমান বকুল, নির্বাহী সদস্য সর্ব জনাব দিলওয়ার হোসেন, মাহবুব আহমেদআব্দুল মুনিম কেরল, ময়নুল হক, এস এম মোস্তাফিজুর রহমান, এম শফিক।
সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । এছাড়া সভায় সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি  জনাব মুহিবুর রহমান মুহিব, কার্যনির্বাহী সদস্য দেলওয়ার হোসেন, মাহবুব আহমেদ  যথাক্রমে নব নির্বাচিত বাংলাদেশ সেন্টারের সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জালালাবাদ এসোসিয়েশন ইউ কে’র পক্ষ থেকে কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
-প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026