সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯

সোশ্যাল মিডিয়া কাঁপছে পাকিস্তানের যে সেলফি

সোশ্যাল মিডিয়া কাঁপছে পাকিস্তানের যে সেলফি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দাউদাউ করে আগুন জ্বলছে। বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আগুন থেকে খানিকটা দূরে সেলফি-স্টিক হাতে দাঁড়িয়ে সেলফি তুলছেন এক দল মহিলা। প্রত্যেকের মাথায় হিজাব, গায়ে খাঁকি উর্দি। সোশ্যাল মিডিয়ায় এখন হু হু করে ছড়াচ্ছে এই ছবি। কোনও ছবিতে আবার দেখা যাচ্ছে, রাইফেল হাতে আগুনের সামনে দাঁড়িয়ে আছেন এক মহিলা উর্দিধারী। -খবর এএফপি’র।

আবার ঝাঁ চকচকে রোদচশমা পরে একাই সেলফি তুলছেন এক মহিলা। পাকিস্তান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে শেয়ার করা এমন বেশ কয়েকটি ছবি নিয়েই এখন মাতামাতি নেট দুনিয়ায়।ছবিগুলিতে যারা সেলফি তুলছেন, তারা আসলে পাক ‘অ্যান্টি নারকোটিকস ফোর্স’(এএনএফ)-এর মহিলা অফিসার।

সম্প্রতি পেশোয়ারে বাজেয়াপ্ত হওয়া প্রায় ৪০০ কেজি অবৈধ মাদক পুড়িয়ে ফেলে এএনএফ। সেই মাদক পোড়ানোর সময়ই ছবিগুলি তুলেছেন এএনএফ বাহিনীর মহিলা সদস্যেরা।

পরে সেগুলিই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অজস্র প্রশংসাসূচক মন্তব্যে জমেছে। কেউ লিখেছেন, এর থেকেই বোঝা যায় পাক মহিলারা এখন আর পর্দার আড়ালে নেই। তাদের কতটা ক্ষমতায়ন হয়েছে।

একটি বিবৃতিতে এএনএফের ডিজি মুসারত নওয়াজ মালিক জানিয়েছেন, পাক যুব সমাজকে নেশামুক্ত করার উদ্দেশ্যেই কয়েক সপ্তাহ ধরে মাদক বিরোধী অভিযান চালায় তার বাহিনী। উদ্ধার হওয়া মাদক পরে প্রথামতো পুড়িয়ে ফেলা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026