রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮

ব্রিটেনে সৌদি দূতাবাসের পাশের রাস্তাটির খাশোগজি স্ট্রিট নামকরণ করল এ্যামনেস্টি

ব্রিটেনে সৌদি দূতাবাসের পাশের রাস্তাটির খাশোগজি স্ট্রিট নামকরণ করল এ্যামনেস্টি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগজির নামেই ব্রিটেনে সৌদি দূতাবাসের পাশের রাস্তাটির নামকরণ করা হয়েছে খাশোগজি স্ট্রিট। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ নামকরণ করেছে।

খাশোগজিকে হত্যার এক মাস পর তার নামে এধরনের প্রতীকি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। ব্রিটেনের রাজধানী লন্ডনে সৌদি আরবের দূতাবাসের গেটের ঠিন সামনেই গত শুক্রবার এ্যামনেস্টি এধরনের কয়েকটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। মিডিল ইস্ট আই ডটনেট।

এ্যামনেস্টির ইউকে পরিচালক কেট এ্যালেন এক বিবৃতিতে বলেন, খাশোগজির হত্যাকা–ে পুরো বিশ্ব স্তম্ভিত, এ হত্যাকা–ের বিচার ছাড়া আমরা আমদের ক্ষোভকে প্রশমিত হতে দিতে পারি না।

গত দোসরা অক্টোবর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশের পর সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যা করা হয়। তুরস্কের পক্ষ থেকে বলা হচ্ছে খাশোগজিকে হত্যার আগে নির্যাতন করা হয়েছে এবং হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে এসিডে পুড়িয়ে ফেলা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026