বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৪

সৌদি আরবের কারাগারে সাংবাদিক ও লেখক তুর্কিকে নির্যাতনে হত্যার অভিযোগ

সৌদি আরবের কারাগারে সাংবাদিক ও লেখক তুর্কিকে নির্যাতনে হত্যার অভিযোগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের সাংবাদিক ও লেখক তুর্কি বিন আব্দুল আজিজ আল-জাসেরকে কারাগারে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।

নিউ খালিজের বরাত দিয়ে মিডিল ইস্ট মনিটর এ খবর দিয়ে বলেছে, তাকে আটকের পর কারাগারে নির্যাতনের পর সে মারা যায়। মানবাধিকার সংগঠনগুলোর সূত্র বলছে তুর্কির টুইটার এ্যাকাউন্ট কাশকুলে সৌদি কর্তৃপক্ষ ও রাজপরিবারের বিরুদ্ধে প্রচারনা চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গত মার্চে তাকে গ্রেফতার করা হয়েছিল। দুবাই আঞ্চলিক অফিসের সাহায্যে তুর্কি তার টুইটার এ্যাকাউন্ট পরিচালনা করত। গত ৪ নভেম্বর তার মৃত্যু হয়। তবে তুর্কি যে মাধ্যমটি টুইটার বার্তার জন্যে ব্যবহার করত তা সৌদি সাইবার আর্মি প্রতিষ্ঠা করে।

এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাবেক সহযোগি সাউদ আল-খাতানি তা তদারকি করতেন। ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যার হুকুমদাতা হিসেবে সম্প্রতি খাতানিকে বরখাস্ত করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026