রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪২

বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রে

বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। গত বছর যে পরিমাণ বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে পড়তে গেছেন, সেটি দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধির গড় হারকেও ছাড়িয়ে গেছে।

ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ ‘ওপেনডোরস প্রতিবেদন ২০১৮–এর বরাত দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। এই সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধির হার ১ দশমিক ৫ শতাংশ।

ওই সময় যুক্তরাষ্ট্রে পড়তে গেছেন সাত হাজার ৪৯৬ বাংলাদেশি শিক্ষার্থী।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, যেসব দেশ থেকে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যান, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম। আর দেশটিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশ রয়েছে দশম স্থানে। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার হার বেড়েছে। গত বছরে এ হার বেড়েছে ৫৮ দশমিক ৪ শতাংশ।

গত তিন বছরে দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ১০ লাখ বিদেশি শিক্ষার্থীর পড়ালেখার সুযোগ হয়েছে। তবে এ শিক্ষাবর্ষে এই সংখ্যা ১০ লাখ ৯০ হাজারে পৌঁছেছে।

এ নিয়ে টানা ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের হার বাড়ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026