শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভার্জিন মিডিয়া এবং ইই অন্তত ৫ লাখ গ্রাহকের কাছ থেকে মোবাইল ফোন ও ব্রডব্যান্ড সার্ভিসে অতিরিক্ত অর্থ আদায় করার পর এ দুটি প্রতিষ্ঠানকে ১৩.৩ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে।
গ্রাহকরা প্রতিষ্ঠানদুটির সঙ্গে চুক্তি বাতিলের হুমকি দেওয়ার পর এধরনের জরিমানা করা হয়। ইই’র গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল আগায় করা হয় ৪.৩ মিলিয়ন পাউন্ড। আর ভার্জিন মিডিয়া তাদের গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করে ২.৮ মিলিয়ন পাউন্ড।
অবশ্য ভার্জিন মিডিয়া ও ইই গ্রাহকের কাছে এজন্যে ক্ষমা চেয়েছে। ভার্জিন মিডিয়াকে ৭ মিলিয়ন ও ইই’কে জরিমানা করা হয়েছে ৬.৩ মিলিয়ন পাউন্ড। অবশ্য ভার্জিন মিডিয়া এ ধরনের জরিমানার বিরুদ্ধে আইনগত প্রচেষ্টা শুরু করতে যাচ্ছে।
ভার্জিনের প্রধান নির্বাহী টম মকরিজ বলেন, অফকম যে জরিমানা করেছে তা আমরা অস্বীকার করছি। এধরনের জরিমানা গ্রহণযোগ্য নয়। এদিকে ইই এক বিবৃতিতে বলেছেন, অফকম যে জরিমানা করেছে তা আমরা মেনে নিচ্ছি এবং আমরা আমাদের ভুল স্বীকার করছি।