রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩

বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ভক্সওয়াগনের ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ

বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ভক্সওয়াগনের ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বৈদ্যুতিক গাড়ি তৈরিতে জার্মান কোম্পানি ভক্সওয়াগন এক নাটকীয় সিদ্ধান্ত নিয়ে আগামী ২০২৩ সালের মধ্যে ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

স্বয়ংক্রিয় চালিত গাড়ি ছাড়াও প্রযুক্তিগত উন্নয়নে এ বিনিয়োগ ব্যয় হবে। ভক্সওয়াগনের সিইও হার্বাট ডাইস এধরনের বিনিয়োগের বিষয়টিকে ‘ইলেক্ট্রিক অফেনসিভ’ বা বৈদ্যুতিক আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। সিএনএন

হার্বাট স্বীকার করেন প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে পাল্লা দিতে যেয়ে বিনিয়োগ বাড়াতে হচ্ছে এবং তা লভ্যাংশের এক বিরাট অংশ খেয়ে ফেলছে। শুধু প্রযুক্তিগত উন্নয়নের পেছনে ভক্সওয়াগন ১১.৪ বিলিয়ন ডলার ব্যয় করার পর এবার বৈদ্যুতিক গাড়ির পেছনে এত বিশাল বিনিয়োগে বাধ্য হচ্ছে।

এ বছরে ভক্সওয়াগনের শেয়ার পতন ১২ শতাংশ ঘটলেও গত সপ্তাহে তা আরো ১.৩ শতাংশ কমে যায়। এজন্যে ব্যবসা ধরে রাখার জন্যে মার্কিন গাড়ি কোম্পানি ফোর্ড’এর সঙ্গে যৌথভাবে কৌশল নির্ধারণ করছে ভক্সওয়াগন।

তিনি আরো জানান, শুধু ভক্সওয়াগন নয়, সব গাড়ি কোম্পানিগুলো বাজার ধরে রাখার জন্যে বৈদ্যুতিক গাড়ির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করছে।

২০২২ সাল নাগাদ ভক্সওয়াগনের বৈদ্যুতিক গাড়ি আইডি বাজারে আসবে এবং তা বর্তমান ডিজেল ভক্সওয়াগন গাড়ির মূল্যেই কেনা যাবে। এছাড়া ভক্সওয়াগনের পোরশে ও অডি গাড়ির উৎপাদনও ২০২৫ সালের মধ্যে ৩০ শতাংশ বৃদ্ধি করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026