রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮

ব্রিটেনে আগামী মাসে খুলছে গাঁজা রেঁস্তোরা

ব্রিটেনে আগামী মাসে খুলছে গাঁজা রেঁস্তোরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের ব্রাইটনে প্রথমবারের মত আগামী পহেলা ডিসেম্বর খুলছে গাঁজা রেঁস্তোরা। এর নাম দেয়া হয়েছে দি ক্যানা কিচেন।

নিরামিষভোজীদের খাবার মিলবে যাতে পাওয়া যাবে গাঁজার স্বাদ। গাঁজা সমৃদ্ধ খাবারগুলোর নাম থাকবে সিবিডি, সিবিজি এবং সিবিএন।

গাঁজার সতেজ সুবাস ও স্বাদে আপ্যায়ন করা হবে রেঁস্তোরায় আসা লোকজনকে। থাকবে পনীরের সঙ্গে গাঁজার প্রলেপযুক্ত খাবার, গাঁজার ধূমায়িত জাতার রোস্ট, কলিজা ভুণা, বিটরুট প্যানকেক, গাঁজার শিকড়যুক্ত রোস্ট, কাজুবাদাম ও পনির দিয়ে গাঁজার চাটনি ইত্যাদি। খাদ্যমূল্য খুব বেশি হবে না।

চিকিৎসকরা বলছেন, গাঁজার তেল ক্যান্সার নিরাময়ক, ব্যথা নাশক, বিষণœতা প্রতিরোধক তাই রেঁস্তোরা খুলতেও উদ্যোক্তাদের অভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। স্বয়ং বিশ^ স্বাস্থ্য সংস্থা বলছে খাঁটি গাঁজা ব্যবহারে কোনো স্বাস্থ্যহানির কারণ নেই।

দি ক্যান কিচেনের পরিচালক স্যাম ইভোলুশন বলেন, গাঁজা গাছ তার কাছে সবসময় প্রেরণা হয়ে রয়েছে। আধুনিক জীবনে প্রকৃতির এ এক অমোঘ ঔষধি গাছ। এ এক সত্যিকারের উপহার যা সঠিকভাবে ব্যবহার করলে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026