রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২১

বিনিয়োগে নারীরা ভাল পুরুষের চেয়ে

বিনিয়োগে নারীরা ভাল পুরুষের চেয়ে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ ওয়ারউইক বিজনেস স্কুলের এক জরিপ বলছে ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ শত সূচকে নারীরা পুরুষদের চেয়ে বিনিয়োগ সাফলে ১.৮ শতাংশ এগিয়ে আছে।

২৮’শ বিনিয়োগকারীর কাছ থেকে তথ্য নিয়ে যাচাইয়ের পর জরিপে এধরনের সিদ্ধান্ত নেয়া হয়। এসব বিনিয়োগকারী গত ৩ বছরের কর্মক্ষমতা পরীক্ষা করে দেখা হয়। বার্কলে স্মার্ট ইনভেস্টর সার্ভিস এ যাচাইয়ের কাজটি করে। স্পুটনিক

ওয়ারউইক বিজনেস স্কুলের আচরণগত বিজ্ঞান বিভাগের অধ্যাপক নেইল স্টুয়ার্ট এ জরিপ পরিচালনার সময় বিনিয়োগকারীদের বয়স, বিনিয়োগের ধরন, ব্যবসা সম্প্রসারণের হার, বিনিয়োগের পরিমান সহ একাধিক মানদ- যাচাই বাছাই করেন।

জরিপে দেখা যায়, বছরে পুরুষরা ১৩ বার ব্যবসা করলেও নারীরা ৯ বার ব্যবসা করার ক্ষেত্রে বৈচিত্রময় সিদ্ধান্তে লাভবান হয়েছেন বেশি। স্টক ব্যবসায় তারা পুরুষের চেয়ে কমমূল্যে শেয়ার কিনতে সক্ষম হয়েছেন। নারীদের অনুমিত বিনিয়োগের সিদ্ধান্ত কোনো ধরনের ক্ষতি সহজেই এড়িয়ে যেতে সক্ষম হয়েছে।

অথচ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন পুরুষরা যদিও নারীদের সিদ্ধান্ত ছিল শেয়ারগুলোর ব্যাবসা সাফল্যের তথ্যগুলোর আরো অধিক সময় ধরে বিবেচনা ও দীর্ঘমেয়াদে তা কি ধরনের অবদান রাখতে পারে তা যতেœর সঙ্গে নিরুপনের প্রচেষ্টা। পুরুষরা যখন বিনিয়োগের ক্ষেত্রে রোমাঞ্চকে প্রাধান্য দিয়েছে, নারীরা তখন আর্থিক লক্ষ্যমাত্রাকে স্থির করে এগিয়েছে।

একজন নারী বিনিয়োগকারী ও বার্কলে স্মার্ট ইনভেস্টরের সঞ্চয় ও বিনিয়োগ পরিচালক ক্লারি ফ্রান্সিস বলেন, বিনিয়োগের ক্ষেত্রে এর দীর্ঘমেয়াদি বেশ কিছু বিবেচনাকে আমরা প্রাধান্য দিয়েছি। চোখের পলকে বিনিয়োগ আকর্ষণীয় হলেও তা এড়িয়ে গিয়ে বিনিয়োগের অর্থ কিভাবে সম্ভাব্য পথে ফেরত আসতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026