বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৬

১০ বছরের ভিসা পাচ্ছেন আমিরাত প্রবাসীরা

১০ বছরের ভিসা পাচ্ছেন আমিরাত প্রবাসীরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অবশেষে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রবাসীদের দীর্ঘমেয়াদি ভিসা দিতে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিতে দীর্ঘদিন ধরেই অভিবাসীদের চাকরি, ব্যবসা বা শ্রমিক ভিসার মেয়াদ বাড়ানোর তোড়জোড় চলছিল।

শনিবার এক বৈঠকে প্রবাসীদের দীর্ঘমেয়াদি এ ভিসার অনুমোদন দেয় দেশটির মন্ত্রিপরিষদ। নতুন এ সিদ্ধান্তে অভিবাসীদের ভিসার মেয়াদ ৫ থেকে ১০ বছর মেয়াদি ভিসা দেবে ইউএই।

জ্ঞান-বিজ্ঞান, গবেষণা, ব্যক্তি উদ্যোগ ও বিনিয়োগকারীদের পেশাগত উৎকর্ষের লক্ষ্যে দীর্ঘমেয়াদের এ ভিসা প্রদানের অনুমতি দিল দেশটির মন্ত্রিপরিষদ।

রোববার আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের শুরুতে বিনিয়োগকারীদের দশ বছরের আবাসন ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই বিনিয়োগকারীসহ চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা ও কারিগরি ক্ষেত্রে বিশেষ যোগ্যতাসম্পন্ন এবং শিল্প-সংস্কৃতির প্রতিভাবান ব্যক্তিদের জন্য দীর্ঘমেয়াদি ভিসার অনুমোদন দিল দেশটির মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠকে বলা হয়, শুধু বিশেষভাবে প্রতিভাবান ওইসব ব্যক্তি নয় তাদের পরিবারও দীর্ঘমেয়াদি এ ভিসার আওতাভুক্ত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026