রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪

মুসলমানদের খাওয়ানো হলো শূকরের রক্ত-মাংসের সস

মুসলমানদের খাওয়ানো হলো শূকরের রক্ত-মাংসের সস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানিতে মুসলমানদের একটি সম্মেলনে শূকরের রক্ত ও মাংস দিয়ে তৈরি সস খাওয়ানো হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি বাংলা।

চলতি সপ্তাহের শুরুতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শিহোফের আয়োজনে জার্মানির বার্লিনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে শিহোফের জার্মানিতে ‘জার্মান ইসলাম‘ দেখতে চান না বলে মন্তব্য করেছিলেন।

তবে মুসলমানদের শূকরের মাংস খাওয়ানোর বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন ধর্মের মানুষজনের কথা চিন্তা করে ওই খাবারগুলো বাছাই করা হয়েছিল। তবে কেউ যদি ধর্মীয় বিশ্বাসে আঘাত পেয়ে থাকেন তাহলে দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশটির প্রত্যাখ্যাত সাংবাদিক টেনচে ওযডামার টুইটারে নিজের আইডিতে লিখেছেন, যারা শূকর খায় না, সেই মুসলমানদের জন্য খানিকটা শ্রদ্ধাবোধ থাকা উচিত।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসলমানদের যে সসটি খাওয়ানো হয়েছে তার স্থানীয় নাম ব্লাড সসেজ। ব্লাড সসেজ তৈরি হয় শূকরের রক্ত এবং মাস দিয়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026