মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

শ্রমিকদের জন্য অভিবাসন আইন সহজ করল জাপান

শ্রমিকদের জন্য অভিবাসন আইন সহজ করল জাপান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শ্রমিক সংকট মোকাবেলায় অভিবাসন আইন সহজ করেছে জাপান। হাজার হাজার বিদেশীদের জাপানে প্রবেশাধিকার দিয়ে শুক্রবার নতুন একটি বিতর্কিত আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট।

নতুন এই আইনানুসারে, আগামী বছর থেকে জাপানের ফার্মিং, নাসিং ও নির্মাণসহ বিভিন্ন শাখায় বিদেশীরা কাজের সুযোগ পাবেন। বিবিসি

সাধারণত জাপান বিদেশী শ্রমিকদের বিষয়ে বেশ সতর্ক কিন্তু দেশটির ক্রমবর্ধমান বয়জ্যেষ্ঠদের সেবায় নতুন করে শ্রমিক প্রয়োজন বলে জাপান সরকার জানিয়েছে। শ্রমিক সংকট মোকাবেলায় নতুন করে প্রায় ৩লাখ শ্রমিককে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হবে তবে এটি একটি বিতর্কিত ও ঝুকিপূর্ণ সিদ্ধান্ত বলে অভিযোগ করেছে দেশটির প্রধান বিরোধী দল।

মূলত দুইটি ধাপে বিদেশী শ্রমিক নেবে জাপান। দেশটিতে কাজের যোগ্যতার মানদ- অনুযায়ী, যে সকল শ্রমিক সুযোগ পাবেন তাদের ৫ বছরের জন্য ভিসার অনুমোদন দেয়া হবে।

অন্য ক্যাটাগরিতে, উচ্চমানের যোগ্যতার অধিকারীরা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবে। অন্যদিকে বিদেশী শ্রমিকরা দেশটিতে বাড়তি চাপ সৃষ্টি করে মজুরি শোষণে নেতৃত্ব দেবে বলে অভিযোগ করেছে বিরোধী দল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026