শীর্ষবিন্দু নিউজ: দাওয়াতুল ইসলাম ইউকে ও ইরা‘র যৌথ উদ্যেগে সকল পর্যায়ের একাডেমিক শিক্ষা অর্জনের জন্য সম্মান জানানোর জন্য দ্য এক্সেল এওয়ার্ড ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে সেট‘স, জিসিএসই, এ-লেভেল, ডিগ্রি, গ্রাজুয়েশন, পোষ্ট গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েশন, হিফজ ও আলিমাহ, পিজিইসি, পিএইচডি ও তাদের সমতুল্য অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থী ছাড়াও যারা কমিউনিটির জন্য ব্যতিক্রমী অবদান রাখছেন তাদেরকেও সম্মানিত করা চিন্তা করা হচ্ছে।
এক্সেল অ্যাওয়ার্ডস প্রতিটি প্রজন্মকে যথোপযুক্ত স্বীকৃতির মাধ্যমে অনুপ্রাণিত করে। আপনি নিজে বা আপনার পরিচিত কাউকে মনোনীত করতে নীচের লীংকে গিয়ে ফর্মটি পূরণ করে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
যে কোন ধরনের যোগাযোগ করতে theexcelaward@gmail.com